Dhaka 4:07 am, Wednesday, 16 September 2026

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 07:12:45 pm, Tuesday, 6 January 2026
  • 109 Time View

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী মিসেস সায়মা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমাদের সর্বত্র পেশাদারিত্ব বজায় রাখতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই পুলিশ সদস্য, তাই খেলাধুলার মধ্যেও শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় থাকবে বলে আমি প্রত্যাশা করি।”

এ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলাসহ সিলেট রেঞ্জের চারটি জেলা এবং সিলেট আরআরএফ-এর মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন

Update Time : 07:12:45 pm, Tuesday, 6 January 2026