
রংপুরে ১২ বছরের প্রতিবন্ধী মেয়ে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার:
রংপুরে ১২ বছরের প্রতিবন্ধী মেয়ে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার হয়েছে। ঘটনার বিবরনে প্রকাশ, গত ১৮ মার্চ ২০২৫ খ্র সকাল ৮ ঘটিকায় মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা/স্বামী-স্ত্রী জয় চন্দ্র ও লক্ষী রানীর ২য় মেয়ে শারীরিক প্রতিবন্ধী ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ববি মহন্ত (১২) মাসিক পরীক্ষা দেওয়ার জন্য মিঠাপুকুর থানাধীন ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের বলদী বাথান গ্রামের বন্ধুর মোড়ে অবস্থিত সোনার বাংলা আদর্শ স্কুলে যায়। ববি মহন্ত (১২) স্কুলের পরীক্ষা শেষে পায়ে হেঁটে একা বাড়ী ফেরার পথে ১৮/০৩/২০২৫ সকাল আনুমানিক সাড়ে ১০ সময় মিঠাপুকুর থানাধীন চিথলী পশ্চিমপাড়া মৌজাস্থ রাস্তায় থাকা বট গাছের নিচে পৌঁছলে একই মৌজার মৃত আবুল হোসেন @আবু এবং মোছাঃ কুলছুমা বেগমের ছেলে মোঃ শাহ আলম @ আলম (৪০)- শিশু মেয়ে ববি মহন্ত (১২)কে একা পেয়ে তার মুখ চেপে ধরে একই মৌজাস্থ তোজাম্মেল হোসেন খোড়া, পিতা-মৃত জমশের আলী, সাং- চিথলী পশ্চিমপাড়া এর ভু্টাক্ষেতের ভিতর নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। ববি মহন্ত প্রতিবন্ধী হওয়ায় তাকে ভু্ট্টাক্ষেতে নিয়ে যাওয়া এবং জোরপূর্বক ধর্ষনের সময় তেমন কোন প্রতিরোধ করতে পারে নাই। সে বাড়ীতে এসে কান্নাকাটি করে তার মাকে ঘটনার বিষয়ে জানায়। গ্রামের লোকজন ভিকটিম ববি মহন্ত ও তার মায়ের কাছে ঘটনা শুনে অভিযুক্তকে আটকের জন্য ঘটনাস্থলে গেলে অভিযুক্ত শাহ আলম ওরফে আলম (৪০) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিম ববি’র মা লক্ষী রানী বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তাধীন অবস্থায় ভিকটিম ববি মহন্ত (১২)কে বৈজ্ঞানিক কমর্কতা, ওসিসি সেন্টার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন পূর্বক ঘটনাস্থল পরিদর্শনঅন্তে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মোঃ শাহ আলম ওরফে আলম (৪০) কে গত মঙ্গলবার রাত্রী আনু: ৯ ঘটিকার সময় একই উপজেলার ১৪নং দুর্গাপুর ইউপি’র রামপুরা সর: প্রা: বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। রংপুর জেলা পুলিশ সুপার জানান, মামলাটি তদন্ত শেষে অনতিবিলম্বে অভিযোগপত্র দাখিল করা হবে।
Reporter Name 






















