Dhaka 4:12 am, Thursday, 23 April 2026

রূপসায় জিয়াখাল পুনঃসংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস -আজিজুল বারী হেলালের

  • Reporter Name
  • Update Time : 08:56:17 pm, Friday, 3 April 2026
  • 28 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি মোতাবেক রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ জিয়াখালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিয়াখাল শুধু একটি জলাধার বা পানি চলাচলের পথ নয়, বরং এটি নৈহাটি ইউনিয়নের কৃষি, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রাণরেখা। খালটি পুনঃসংস্কার করা গেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও জলাশয়ে পানির প্রবাহ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজিজুল বারী হেলাল বলেন, একটি অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখতে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈহাটির জিয়াখাল দীর্ঘদিন অবহেলা, ভরাট ও অযত্নে তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ফলে একদিকে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পান না, অন্যদিকে বর্ষা ও অতিবৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলি জমি, বিল ও নিম্নাঞ্চল জলাবদ্ধতায় পড়ে। এতে কৃষকরা প্রতি বছর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলান, কিন্তু কখনও পানির অভাব, কখনও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা, আবার কখনও ন্যায্যমূল্য না পাওয়ায় তারা চরম কষ্টে দিন পার করলেন। কৃষককে বাঁচাতে হলে কৃষির মৌলিক অবকাঠামো, বিশেষ করে খাল, বিল, ড্রেনেজ ও সেচ ব্যবস্থাকে টেকসইভাবে গড়ে তুলতে হবে।

জিয়াখাল পুনঃসংস্কার বাস্তবায়িত হলে শুধু কৃষকরাই নয়, এলাকার সাধারণ মানুষও উপকৃত হবেন। এতে বিলগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে, জলাবদ্ধতা কমবে, ফসলের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি আজ শুক্রবার ৩ এপ্রিল সন্ধ্যায় নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোডাউন মোড় বিএনপির কার্যালয়ে রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,

রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর শেখ, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এস এম আ. মালেক, মহিউদ্দীন মিন্টু, শেখ মো. আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী
মিকাইল বিশ্বাস,

শাহালম ভূইয়া, খন্দকার শরিফুল ইসলাম, সরদার শিহাবুল ইসলাম, সাবেক মহিলাদল নেত্রী রহিমা আক্তার নয়ন, জাহিদুল ইসলাম রবি, আরিফ মোল্লা, শামীম হাসান, কবীর শেখ, তরিকুল ইসলাম সুমন”সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

রূপসায় জিয়াখাল পুনঃসংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস -আজিজুল বারী হেলালের

Update Time : 08:56:17 pm, Friday, 3 April 2026