
মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার:-
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু।
শুক্রবার, ১ মে তিনি উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামের বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে জিএম কামরুজ্জামান টুকু বলেন, ‘মানুষের সেবার মনোভাব নিয়েই রাজনীতি করি। গরিব, অসহায়, মেহনতি মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটাই আমার লক্ষ্য। তাদের অধিকার ফিরিয়ে আনতে আমি আগেও পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। একটি সুখী, সমৃদ্ধ ও উন্নয়নমুখী রূপসা উপজেলা গড়াই আমার মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন- বিকাশ মিত্র, ফম মনিরুল ইসলাম, কালাম গোলদার, মুন্না সরদার, সৈয়দ মাহামুদ আলী, আসাদুজ্জামান পাইক, সেলীম রেজা, মিন্টু সিকদারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।
উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন মহব্বত শেখ, মাসুদ হাওলাদার, মামুন হাওলাদার, আসলাম গোলদার, রিমেল শেখ, তুহিন সরদার, ইয়াকুব সরদার, শামসুল হক, শেখ নাসির উদ্দিন, তরিকুল ইসলাম, অহিদুল ইসলাম, হেমায়েত আলী খন্দকার, সৈয়দ শাহিনুর, আরিফ ফকির, জুয়েল আহম্মেদ বাদশা, সিরাজুল ইসলাম গাজী, জিএম হিরোক, ইমরান শেখ প্রমুখ।
মোল্লা জাহাঙ্গীর আলম 




















