
এম ইয়াকুব হাসান অন্তর লাখাই প্রতিনিধিঃ
লাখাইয়ে লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি, সময়ের আলোচিত সহসী কলমযোদ্ধা প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বুল্লাবাজারস্থ শাহবায়েজিদ রঃ ইসলামি একাডেমিতে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত স্মরণ সভা লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল আহমেদ এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি( ব্যকস) এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, ৫ নম্বর করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর এর ছোট ভাই ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির আহবায়ক অপূর্ব চন্দ্র দেব,লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, প্রেসক্লাব এর নির্বাহী সদস্য আক্তার মিয়া।
সভায় আলোচক বৃন্দ প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সাংবাদিক প্রোটন দাশগুপ্ত ছিলেন একজন অকতোভয় কলম সৈনিক। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে তিনি সত্য প্রকাশ করে গেছেন। এ সাহসী ও সময়ের আলোচিত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত কে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে ১৯৯৯ সালের এই দিনে হবিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে। তাঁর এ আত্মত্যাগ সাংবাদিক সমাজের গর্ব এবং সাংবাদিক সমাজ আজীবন তা শ্রদ্ধাভরে স্মরণে রাখব।তাঁর প্রয়ানের শোককে শক্তিতে ধারণ করে লাখাইয়ে কর্মরত সাংবাদিক সমাজ আজীবন সত্য প্রকাশ করে যাবে।পরিশেষে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর বিদহী আত্মার পারলৌকিক কল্যাণ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এম ইয়াকুব হাসান অন্তর 



















