Dhaka 6:25 am, Wednesday, 22 July 2026

শেরপুরে ৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৩৩ টন ১শ কেজি সরকারি চালসহ গোডাউন মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পৌর শহরের চাপাতলি এলাকার জেবীন রাইস প্রসেসিং এর গোডাউন থেকে চালসহ ওই অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারী চালের বস্তা পরিবর্তণ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৩ হাজার ১শ কেজি চালসহ গোডাউন মালিক শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে বোরহান উদ্দিনকে আটক করা হয়। এছাড়াও চলতি বছরের জুন মাসের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য গুদামের সিল দেয়া বিপুল পরিমাণ খালিবস্তা উদ্ধার করা হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চাপাতলী এলাকায় জেবীন রাইস প্রসেসিং এর গোডাউনে অভিযান পরিচালনা করি। এসময় সেখানে সরকারী ৩০ কেজির বস্তা পরিবর্তণ করে সাধারণ বস্তায় স্থানান্তরের সময় হাতেনাতে গোডাউন মালিককে আটক করি। পরে গোডাউনে থাকা ৩৩ হাজার ১০০ কেজি চাউল এবং ২০২৪ থেকে ২০২৬ সালের বিপুল পরিমাণ খালী বস্তা উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান জানান, মধ্যরাতে সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চাপাতলী এলাকায় এই গোডাউনে অভিযান পরিচালনা করি। এখানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সরকারী চাউলসহ গোডাউন মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। যেহেতু চাউলের পরিমাণ বেশী, তাই এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছি। পরবর্তীতে বিজ্ঞ আদালত বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

শেরপুরে ৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

Update Time : 09:36:32 pm, Friday, 19 June 2026