
জীবন দেওয়ান উজ্জ্বল:-সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলোচিত ব্যক্তিত্ব ডা.উম্মে হানি পৃথ্বী। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা, ছিল অপরিসীম জনসেবামূলক কার্যক্রম এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজনৈতিক পরিচিতি লাভ ও বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে একাধিক বার লাঞ্ছিত হয়েছেন রয়েছেন অবরুদ্ধ হয়ে তার পরেও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে পুঁজি করে ফ্যাসিবাদ বিরুদ্ধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সামনের সারিতে নেত্রীত্ব দিয়ে দলের ক্ল্যান্তিলগ্নে ও প্রতিবাদে কন্ডে আওয়াজ তুলেছেন প্রয়াত আপোষ হীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করে।
জানা গেছে, তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে ডা. উম্মে হানি পৃথ্বী ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত সাংসদদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন। আমাকে যদি দলীয় হাইকমান্ডের কাছে মানবতার ফেরী ওয়ালা হয়ে একজন চিকিৎসক হিসাবে দায়িত্বে নিয়োজিত থেকে অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে আসছি আমি চাই পাশা পাশি সংসদ সদস্য হিসাবে মনোনিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কথা বলার সুযোগ করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যাররে কাছে এই আশা রাখি।বিভিন্ন মহল মনে করছে, সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে তিনি মনোনয়ন পেলে এলাকায় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এদিকে তাঁর সমর্থকরা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জনকল্যাণে নিবেদিত এই ব্যক্তিত্বকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা।
জীবন দেওয়ান উজ্জ্বল 





















