Dhaka 7:50 am, Thursday, 17 September 2026

সভাপতি-সাধারণ সম্পাদক সহ নবগঠিত কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকনসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-এর নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও গণমুখী সংগঠন হিসেবে দেশের যুবসমাজের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নের সংগ্রামে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সংগঠন নতুন গতিতে এগিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও সুসংগঠিত করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাংগঠনিক সফলতা কামনা করেন এবং তাদের নেতৃত্বে যুবদল দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনর্গঠনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

সভাপতি-সাধারণ সম্পাদক সহ নবগঠিত কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক

Update Time : 02:05:40 pm, Saturday, 6 June 2026