Dhaka 2:00 pm, Sunday, 26 April 2026

সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 10:39:12 pm, Thursday, 20 March 2025
  • 77 Time View

সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সিংড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিনগ্রাম বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের ৯ সেপ্টেম্বর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিছুর রহমান। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম

সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Update Time : 10:39:12 pm, Thursday, 20 March 2025