
স্বাধীনতা যুদ্ধের পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়েছিল ডিসেম্বর মাসের ৮তাং মোহনগঞ্জ
মোঃ মানিক তালুকদার, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল।
মোহনগঞ্জের নাগরিক সমাজ দীর্ঘদিন যাবত এ দিনটিকে বিশেষ মর্যাদার সহিত মোহনগঞ্জ মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে।
প্রতি বছরের মতো আজও মোহনগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেন উপজেলা প্রশাসন।
কর্মসূচীর অংশ হিসেবে প্রথমে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তিযুদ্ধ মুক্তমঞ্চে এসে শেষ করে। র্যালিতে অংশগ্রহণ করেন মুক্তি যুদ্ধের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, মোহনগঞ্জের নাগরিক সমাজ, মোহনগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। র্যালিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবিরের সভাপতিত্বে মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, মোহনগঞ্জ থানা র অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুল, মোহনগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হক প্রমুখ।
৮-১২-২০২৪
মোঃ নিশাদ আহম্মেদ বিদ্যা,নিজস্ব প্রতিনিধি: 





















