
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক দলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ধারাবাহিকভাবে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জানুয়ারি ’২৫ রোজ বুধবার বিকেল ৩:০০ ঘটিকার সময় সলিমাবাদ ইউনিয়ন বিএনপি কার্যালয় সংলগ্ন মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বেই সলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসে সমাবেশে উপস্থিত হয়।
সালিমাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাজ্জাদ হোসেন খান পল এর সভাপতিত্বে এবং নাগরপুর উপজেলা কৃষকদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ এর সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি , চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, নাগরপুর উপজেলা যুবদলের সিনি: যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, নাগরপুর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ ফনির হোসেন ভূঁইয়া, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, নাগরপুর উপজেলা কৃষকদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ), নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো: রূপক খান, সলিমাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী লাভলু, গয়হাটা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: আশিকুর রহমান মামুন প্রমুখ।
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোন বক্তব্য না থাকায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপ সমূহের উপর লিখিত প্রতিবেদন পাঠ করেন নাগরপুর উপজেলা কৃষকদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ।
লিখিত প্রতিবেদনে স্বাধীনতা পরবর্তী কৃষকদের কল্যাণে বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গৃহীত পদক্ষেপ এবং পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় গৃহীত পদক্ষেপ সমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের নামে জনগণের অর্থ লুটপাটের চিত্র তুলে ধরা হয়।
লিখিত প্রতিবেদন পাঠ শেষে উপস্থিত কৃষক দলের নেতৃবৃন্দদের নিকট থেকে আগামী দিনে কৃষকদের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।
কৃষকদের নিকট হতে পরামর্শ গ্রহণ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা, নাগরপুর উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
শেষে সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উক্ত কৃষক সমাবেশে সালিমাবাদ ইউনিয়ন বিএনপি, কৃষক দল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

কাজি মোস্তফা রুমি: 



























