
নাগেশ্বরীতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ ও মানববন্ধন
মিজানুর রহমান মিন্টু কুড়িগ্রাম ব্যুরো চিফ
কুড়িগ্রাম ১ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। আজ নাগেশ্বরী উপজেলা শহরের বাসস্ট্র্যান্ড এলাকায় এই আসনে কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য ও ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো.ইউনুছ আলীকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। কুড়িগ্রাম ১ আসনটি মূলত নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভাোটার প্রায় ৫ লাখ ২৯ হাজার।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর সালাম ‘ কুড়িগ্রাম ১ আসনে মনোনয়ন পুন-বিবেচনার জন্য কেন্দ্রকে আহ্বাবান জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষেরা বঞ্চিত ছিলাম। আমরা এখন এই আসনে মনোনয়ন পুন: বিবেচনার দাবি জানাচ্ছি।”
সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা আজাহারুল ইসলাম ‘ ডা.ইউনুছ আকী একজন স্বচ্ছ উদিয়ামান নেতা।জনতার সঙ্গে তার কোনো ভাওতাবজি নাই। বিগত
২৫ ধরে আমরা এমন লোক পাইনাই। তিনি আরো বলেন,’ এবার আমরা একজন স্বচ্ছ একজন পেয়েছি ডা.ইউনুছ ভাই। তাকে মনোনয়ন দিলে আমরা আশাকরি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের মধ্যে দিয়ে তাকে সংসদে পাঠাতে পারবো।”
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা নাদের হোসেন মাস্টার বলেন” ৫৪ বছর পেরিয়ে গেছে, ভাগ্য আকাশে দুর্ভোগ রয়েগেছে। এর অন্যতম কারন সুযোগ্য নেতৃত্বের অভাব। এ অঞ্চলে নিজেকে বিলিয়ে দিয়েছেন ডা.ইউনুছ আলী।” তিনি আরো বলেন, ‘আমরা দেশ নায়ক তারেক রহমাননের কাছে অনুরোধ করতে চাই চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় যেন ডা. ইউনুস আলী কে মনোনয়ন দেয়া হয়। যাতে করে এ এলাকার মানুষের দুঃখ ঘোচে।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কচাকাটা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
মিজানুর রহমান মিন্টু 





















