Dhaka 11:53 pm, Monday, 20 April 2026

পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা ভ্রান্ত, দালালদের ফাঁদে পড়বেন না”:ডিআইজি খুলনা রেঞ্জ

মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার

খুলনা রেঞ্জে কনস্টেবল নিয়োগকে ঘিরে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)। তিনি স্পষ্টভাবে বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না।”
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ,মেধাভিত্তিক ও জিরো টলারেন্স নীতির আওতায় পরিচালনা করা হচ্ছে।
ডিআইজি জানান, নিয়োগকে কেন্দ্র করে সক্রিয় দালালচক্র দমনে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “কেউ অর্থের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করলে এবং তা তিন বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ইতোমধ্যে প্রতারণার অভিযোগে একাধিক দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সুবিধাবঞ্চিত ও এতিম প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই—মেধাই হবে একমাত্র যোগ্যতার ভিত্তি।”
এবারের নিয়োগে ব্যাপক প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকেই শূন্যপদ পূরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন—পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।”
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা ভ্রান্ত, দালালদের ফাঁদে পড়বেন না”:ডিআইজি খুলনা রেঞ্জ

Update Time : 09:35:40 pm, Wednesday, 15 April 2026