
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিএনপির নেতা ধর্মপাশা উপজেলার মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদের উপর হামলা করে দুর্বৃত্তরা। এতে মিশর আহমেদ গুরুতর আহত হন।
গতকাল রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতা ধর্মপাশা মৎস্যজীবী দলের আহবায়ক মিশর আহমেদ সাংবাদিকদের জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমি তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করিলে, তারা উদ্যত হইয়া লাঠি সোটা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমার মাথার উপর সুদুরে আঘাত করে এতে আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাই স্থানীয়ওরা এসে আমাকে ধরাধরি করে ধর্মপাশা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এবং আমার মাথা প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তকরণ হয়, আমার মাথায় ৬টি শিলি দেওয়া হয়েছে, আমার প্রশাসনের কাছে আকুল আবেদন এই যে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। তারই সাথে সাথে বিজ্ঞ আদালতের কাছে এই দাবি জানাচ্ছি যে ভবিষ্যতে যেন এ ধরনের আচরণ কারো সাথে যেন না হয়।
ধর্মপাশা থানার তদন্ত অফিসার মোঃ ইমাম হোসেন বলেন ঘটনা ঘটার পরে আনুমানিক ১১.৩০ মিনিটে ধর্মপাশা থানার সামনে থেকে শফিক মড়ল নামে ১জন আসামী কে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। বর্তমানে সে থানা হাজতে আছে।
Reporter Name 
















