Dhaka 7:27 am, Friday, 5 June 2026

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

  • Reporter Name
  • Update Time : 09:46:27 pm, Thursday, 4 June 2026
  • 2 Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা কবির হোসেন লিটনের বসতবাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

গত মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কবির হোসেন লিটনের টিনশেড বসতঘরে আগুন লাগে। এতে আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান মিশন শিক্ষাপরিবার ও মিশন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রফেসর হুমায়ুন কবির, বুড়িচং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান আহমদ, মোকাম ইউনিয়ন আমীর মাওলানা মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি মাওলানা ফয়েজ উল্লাহ পাটোয়ারী, কাবিলা ওয়ার্ড আমীর ও মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসাইন, সামাজিক সংগঠন হেল্পিং হ্যান্ডস নেটওয়ার্কের আহ্বায়ক মাওলানা শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আটটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে নিমসার বাজারের কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকতেন। ফলে বাড়ির মালিকের পাশাপাশি ভাড়াটিয়ারাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

পরিদর্শনকালে প্রফেসর হুমায়ুন কবির বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারটি যাতে দ্রুত এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাড়ির মালিক ও বিএনপি নেতা কবির হোসেন লিটন বলেন, অগ্নিকাণ্ডে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি ভাড়াটিয়াদের ব্যবহৃত মালামালও পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের টিম লিডার হানজালা জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতার বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ

Update Time : 09:46:27 pm, Thursday, 4 June 2026