Dhaka 7:28 am, Friday, 5 June 2026

চুকনগরে ‘নিরাপদ খুলনা চাই’ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে উত্তাল রাজপথ

  • Reporter Name
  • Update Time : 06:02:57 pm, Wednesday, 3 June 2026
  • 38 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: দীর্ঘদিনের অসহনীয় যানজট, অবৈধ দখল ও খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠলো চুকনগর বাজার। সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর ব্যানারে মানবন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ মানুষ। বক্তারা প্রশাসনের নীরবতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ৫ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন।

বুধবার ৩ জুন দুপুর ১২টায় চুকনগর বাজার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। চুকনগর আটলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে শত শত মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে খুলনায় খুন, রাহাজানি, চুরি ও চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে অস্ত্রের মহড়া এখন নিত্যদিনের ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা ও কার্যকর নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।

একইসাথে চুকনগর বাজারের যানজট এখন জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। যতিন-কাশেম রোডের দুই পাশে অবৈধ দোকান, ফুটপাত দখল, বাসস্ট্যান্ডের বিশৃঙ্খলা ও ইজিবাইক-মাহিন্দ্রর দৌরাত্ম্যে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের। বাজারের ব্রিজটি ভাঙা থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সমাবেশ থেকে চুকনগরবাসীর পক্ষে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়.

১) চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের উভয় পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট দ্রুত উচ্ছেদ করতে হবে।

২) বাজারের ব্রিজটি দ্রুত সংস্কার করে যান ও জনসাধারণের চলাচলের উপযোগী করতে হবে।

৩) বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিবহন কাউন্টারগুলো যানজটমুক্ত স্থানে সরিয়ে নিতে হবে।

৪) পুলিশ বক্সের নিকটবর্তী স্ট্যান্ড থেকে ইজিবাইক ও মাহিন্দ্র ৩০ গজ দূরে সরিয়ে নিতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে হবে।

৫) মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি ‘খুলনার সময়ের খবর’-এর সম্পাদক সরদার বাদশা।

তিনি বলেন, “খুলনার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি এখন চরম সংকটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নীরবতা কাম্য নয়। আমরা চুকনগরের জনদুর্ভোগ লাঘব ও খুলনার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই আজ রাজপথে নেমেছি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংগঠনের উপদেষ্টা ও ‘দৈনিক জন্মভূমি’র নির্বাহী সম্পাদক রোটা. আলহাজ্ব সরদার মো. আবু তাহের বলেন, “চুকনগর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের প্রাণকেন্দ্র। এই বাজারের যানজটের কারণে পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান বলেন, “শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন যানজটে আটকে পড়ছে। নিরাপত্তাহীনতার কারণে সন্ধ্যার পর মানুষ বের হতে ভয় পায়। এই অবস্থা চলতে পারে না।

চুকনগর আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুস সালাম মলদার ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক শাহাজান জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, অর্থ বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার ও মাহিয়া আক্তার, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন, সহ-প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কবির, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়া ‘নিরাপদ খুলনা চাই’ সদর থানার আহ্বায়ক আকরামুল হোসেন, সোনাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক খন্দকার আখিরুল ইসলাম ও শামীম রেজা এবং মো. রবিউল ইসলাম, হামিদুর রহমান আনু, সোহেল মাহমুদ, আবুল কালাম, আসাদুজ্জামান, আব্দুল হান্নান, ফেরদাউস গাজী, মো. রাসেল শেখ, আতাউর রহমান শিমুল, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর মোড়ল, শেখ মফিজুর রহমানসহ সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে ‘নিরাপদ খুলনা চাই’ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। লাগাতার অবরোধ, অবস্থান ধর্মঘটসহ কঠিন আন্দোলনে যাওয়ার কথাও তারা জানান।

চুকনগর বাজারের ব্যবসায়ীরা বলছেন, যানজটের কারণে প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চুকনগরে ‘নিরাপদ খুলনা চাই’ আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে উত্তাল রাজপথ

Update Time : 06:02:57 pm, Wednesday, 3 June 2026