Dhaka 9:49 pm, Monday, 20 April 2026

খুলনায় টিআরসি নিয়োগ.তৃতীয় দিনে১৬০০ মিটার দৌড়সহ৩ইভেন্ট সম্পন্ন.

মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার:-
সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ (ফেব্রুয়ারি/২০২৬) কার্যক্রমের তৃতীয় দিন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৬) খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test) এর কার্যক্রম চলে। তৃতীয় দিনে ৫ম ইভেন্ট ১৬০০/১০০০ মিটার দৌড়, ৬ষ্ঠ ইভেন্ট ড্র্যাগিং ও ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং-এ পুরুষ ও নারী প্রার্থীদের বাছাই করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান দিন শেষে শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

নিয়োগ বোর্ড জানায়, শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য প্রার্থী বাছাই করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ শিগগিরই জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু।

খুলনায় টিআরসি নিয়োগ.তৃতীয় দিনে১৬০০ মিটার দৌড়সহ৩ইভেন্ট সম্পন্ন.

Update Time : 10:45:42 pm, Friday, 17 April 2026