Dhaka 12:28 pm, Friday, 5 June 2026

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ২আহত্ ৫

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি,

নড়াইল সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। একটি মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সংঘটিত এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত পরিবারের স্বজন ও স্থানীয়দের মাঝে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয় এবং ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

নিহতরা হলেন যশোর জেলার কোতোয়ালি উপজেলার মাহিদিয়া গ্রামের বাসিন্দা ইসমাইল মোল্যার স্ত্রী জাহানারা বেগম (৫৫) এবং অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেন (২৮)। আকবার হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চর কলাকোপা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে ইসমাইল মোল্যা (৬০) মৃত্যুবরণ করেন। পরে সকাল ৬টার দিকে তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে যশোরের নিজ বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা।

পথিমধ্যে নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহানারা বেগম নিহত হন।

এ ঘটনায় নিহত ইসমাইল মোল্যার ছেলে, বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মোল্যাসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে আহতদের নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্সচালক আকবার হোসেনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার ভয়াবহতায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মরদেহ নিয়ে স্বজনদের বাড়ি ফেরার যাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকের মিছিলে। ইসমাইল মোল্যার মরদেহের সঙ্গে আরও দুইজনের প্রাণহানির ঘটনায় এলাকায় গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।

বার্তা প্রেরক:
উজ্জ্বল রায়
জেলা প্রতিনিধি, নড়াইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ২আহত্ ৫

Update Time : 02:14:09 pm, Wednesday, 3 June 2026