Dhaka 9:09 pm, Monday, 15 June 2026

নড়াইলে বজ্রপাতে দুইজন নিহত,যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ আহত ২০

উজ্জ্বল রায়,জেলা প্রতিনিধি,নড়াইল

নড়াইলে পৃথক দুটি দুর্ঘটনায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে এবং যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল ও রাতে জেলার লোহাগড়া ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।

বজ্রপাতে দুইজনের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে টিটুল খান (৪৫) ও বাবুল বিশ্বাস (৪০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান বাড়ির পাশের মাঠে গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

অন্যদিকে, একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের ইছামতি বিলে মাছ ধরতে যান বাবুল বিশ্বাস। মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুল বিশ্বাস মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ অবগত রয়েছে।

যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

এদিকে নড়াইল সদর উপজেলায় নড়াইল-যশোর মহাসড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোর থেকে নড়াইলগামী একটি লোকাল বাস নতুন বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও নড়াইল ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া এবং সড়কে অসতর্কতার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে গোদাগাড়ীতে মতবিনিময়

নড়াইলে বজ্রপাতে দুইজন নিহত,যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ ও শিশুসহ আহত ২০

Update Time : 12:26:29 pm, Sunday, 7 June 2026