Dhaka 10:18 pm, Tuesday, 16 June 2026

রাজশাহীর কালাই রুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন দারুণ মজা’

  • Reporter Name
  • Update Time : 07:49:57 pm, Tuesday, 16 June 2026
  • 10 Time View

নিজস্ব সংবাদদাতা
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি খেয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। খাবারটির স্বাদ নেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “দারুণ মজা!”

মঙ্গলবার বিকেলে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি কালাই রুটি তৈরির পুরো প্রক্রিয়া আগ্রহভরে পর্যবেক্ষণ করেন। নিজের মোবাইল ফোনে রুটি তৈরির ছবি ধারণের পাশাপাশি সেলফিও তোলেন।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

শুধু কালাই রুটিই নয়, তিনি বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংস প্রস্তুতের প্রক্রিয়াও ঘুরে ঘুরে দেখেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তা দিয়ে মধ্যাহ্নভোজ করেন।

খাওয়াদাওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, কালাই রুটি, হাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ অসাধারণ। রাজশাহীর ঐতিহ্যবাহী এই খাবার তাঁর কাছে খুবই ভালো লেগেছে।

রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে কালাই হাউজে। অনেকেই এক নজর দেখতে ভিড় করেন সেখানে। সফরকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং মার্কিন দূতাবাসের সফরসঙ্গীরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি কূটনীতিকদের কাছেও জনপ্রিয়তা পাচ্ছে- মার্কিন রাষ্ট্রদূতের এই সফর তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হওয়ায় মির্জা আফরোজা আব্বাসকে উজ্জ্বলের অভিনন্দন

রাজশাহীর কালাই রুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন দারুণ মজা’

Update Time : 07:49:57 pm, Tuesday, 16 June 2026