
মোহনপুর,রাজশাহী প্রতিনিধি
মোবাইল কোর্টে জব্দমেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন সার-বীজ
মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কৃষি পণ্য বিক্রয়ের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ জুলাই ২০২৬) দুপুরে শ্যামপুর হাটের “মেসার্স মহসিন কৃষি ঘর” এ এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার পুলিশ ফোর্সের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আব্দুল মতিন।
অভিযানে দোকানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের লেভেল অল্টার করা এবং সরকারি অনুমোদনহীন পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দোকানের স্বত্ত্বাধিকারীকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় জব্দকৃত অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ সকল পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “কৃষকদের ঠকিয়ে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে মোহনপুরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।”
Reporter Name 























