Dhaka 10:19 pm, Friday, 10 July 2026

সীমান্তে অভিনব কাণ্ড: সুপারির বাগানে গ্রিনহাউস পদ্ধতিতে গাঁজা চাষ, অর্ধশতাধিক গাছ জব্দ

  • Reporter Name
  • Update Time : 04:43:46 pm, Friday, 10 July 2026
  • 5 Time View

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে অভিনব কায়দায় ‘গ্রিনহাউস’ পদ্ধতিতে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সেখানে এক বিশেষ অভিযান চালিয়ে ছোট-বড় মিলিয়ে অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানের ভেতরে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, রোদ, অতিরিক্ত তাপ ও বৃষ্টির হাত থেকে গাছগুলোকে সুরক্ষিত রাখতে গ্রিনহাউসের আদলে পলিথিন ও বিশেষ বেষ্টনী তৈরি করা হয়েছে। আর সেই কৃত্রিম পরিবেশেই অত্যন্ত নিবিড় পরিচর্যায় গড়ে তোলা হয়েছিল এই গাঁজার বাগান।

​অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত বাবা ও ছেলে। তারা সীমান্তের কাঁটাতারের নিচে থাকা পানি নিষ্কাশনের ড্রেনেজ লাইন ব্যবহার করে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে আত্মগোপন করে।

​ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার ওপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে একটি বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে এই চাষের চেষ্টা করছিল। তবে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

​তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজা গাছ ও গ্রিনহাউসের বেষ্টনী পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁদাবাজির প্রতিবাদ করায় কলেজছাত্রকে ছাত্রদল নেতার মারধর

সীমান্তে অভিনব কাণ্ড: সুপারির বাগানে গ্রিনহাউস পদ্ধতিতে গাঁজা চাষ, অর্ধশতাধিক গাছ জব্দ

Update Time : 04:43:46 pm, Friday, 10 July 2026