
তানোর, রাজশাহী প্রতিনিধি
বিলকুমারী বিল এলাকায় থানা পুলিশের অভিযান*
রাজশাহীর তানোরে দীর্ঘদিন পলাতক থাকা ১ বছরের সাজাপ্রাপ্ত এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।
তানোর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৬) বেলা ৩:৩০ ঘটিকায় এসআই মোহাম্মদ মাসউদ আলীর নেতৃত্বে পিএসআই মোঃ তুহিন ভূঁইয়া ও এএসআই মোঃ শফিকুল ইসলামসহ একটি আভিযানিক দল উপজেলার বিলকুমারী বিল এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আছান আলী (২২), পিতা: মৃত আব্দুর রহমান, সাং: তাতিয়ারপাড়া, থানা: তানোর, জেলা: রাজশাহীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১ বছরের সাজা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ বলেন, “আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
Reporter Name 























