Dhaka 4:06 pm, Thursday, 16 July 2026

সৌদি আরবে খেজুর কারখানার মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের প্রবাসী যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 11:40:24 am, Thursday, 16 July 2026
  • 7 Time View

নিঠজস্ব সংবাদদাতা: মোঃ আব্দুল্লাহ
সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাদিম হোসেন (২৭) কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের বাসিন্দা এবং সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১০ মাস আগে সৌদি আরবে যান নাদিম। সেখানে আল-কাসিমের বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে বিদেশে কঠোর পরিশ্রম করে পরিবারের দায়িত্ব পালন করছিলেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করার জন্য নাদিম মেশিনের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর সৌদি আরবের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। নিহতের পরিবার জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কারখানার তিন কর্মীকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নাদিমের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে বুড়িচং উপজেলার যদুপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, প্রশাসন ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রশাসন ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিংড়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরবে খেজুর কারখানার মেশিনে কাটা পড়ে বুড়িচংয়ের প্রবাসী যুবকের মৃত্যু

Update Time : 11:40:24 am, Thursday, 16 July 2026