Dhaka 5:02 pm, Sunday, 26 April 2026

বগুড়ার শেরপুর সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২১ জন অহত

  • Reporter Name
  • Update Time : 07:49:45 pm, Friday, 21 March 2025
  • 75 Time View

বগুড়ার শেরপুর সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২১ জন অহত

মোস্তফা আল মাসুদ,বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারীসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় ভটভটির ২১ জন যাত্রী আহত হন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।

আহতরা হলেন, সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো: সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০) সকলে খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা। বাকী ৭ জনের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয় আমিনুল জানান, ধুনটের দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি প্রথমে রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দেয়। পরে ২০০ গজ দুরে গিয়ে চলন্ত একটি ভটভটির পিছনে ধাক্কা দিলে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে ভটভটিতে থাকা হারুন অর রশিদ নামে দুজন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হন ভটভটিতে থাকা আরো ২১ জন।

আহতদের মধ্যে হারান নামে একজন জানান, আমরা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রনবীরবালা এলাকায় পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপর ট্রাকের চালক সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক পুলিশী হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোটরসাইকেলে মাদক বহন, গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বগুড়ার শেরপুর সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২১ জন অহত

Update Time : 07:49:45 pm, Friday, 21 March 2025