
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ মার্চ’২৫ রোজ শুক্রবার উক্ত ইফতার মাহফিলে ইফতারের পূর্ব মুহূর্তে বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দপ্তিয়রের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ- সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
ইফতারের পূর্ব মুহূর্তে তিনি বিপুলসংখ্যক নেতা কর্মীদের সাথে নিয়ে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে আগত সকল পর্যায়ের তৃণমূল নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে ভাদ্রা ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে যোগদান করেন।

কাজী মোস্তফা রুমি: 























