Dhaka 5:31 pm, Tuesday, 21 July 2026

আইনে উচ্চতর ডিগ্রি অর্জন: ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করলেন এডভোকেট সাইফুল ইসলাম

বিশেষ প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনার কৃতি সন্তান ও খুলনা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মো. সাইফুল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে মাস্টার অব ল (এলএলএম) ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেছেন। এই গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন উপলক্ষে গত ১৭ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য বিদায়ী অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক, স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, উচ্চতর আইন শিক্ষা অর্জনের মাধ্যমে এডভোকেট সাইফুল ইসলাম তার পেশাগত দক্ষতাকে আরও সমৃদ্ধ করেছেন। ভবিষ্যতে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এডভোকেট মো. সাইফুল ইসলাম খুলনা জেলার রূপসা উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনন্দনগর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘদিনের অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার মাধ্যমে তিনি আইন পেশায় নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। বর্তমানে তিনি খুলনা জজ কোর্টে একজন কর্মরত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সম্মাননা ক্রেস্ট গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে এডভোকেট সাইফুল ইসলাম বলেন,
“ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। এখানকার সম্মানিত শিক্ষকদের দিকনির্দেশনা ও শিক্ষা আমার পেশাগত জীবনকে সমৃদ্ধ করেছে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।”

এলাকার বিশিষ্টজন, সহকর্মী আইনজীবী ও শুভানুধ্যায়ীরা তার এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাদের মতে, এডভোকেট সাইফুল ইসলামের এই অর্জন রূপসা তথা খুলনার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ প্রসঙ্গে মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, “এডভোকেট সাইফুল ইসলামের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি যেন ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন—মহান আল্লাহর কাছে সেই দোয়াই করি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদারীপুরের আলোচিত লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আইনে উচ্চতর ডিগ্রি অর্জন: ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করলেন এডভোকেট সাইফুল ইসলাম

Update Time : 11:10:03 pm, Monday, 20 July 2026