Dhaka 5:57 pm, Monday, 21 September 2026

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক: অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’।

আজ ১ মার্চ ২০২৬ রোজ রবিবার বিকেল তিনটায় ঢাকায় লা মেরিডিয়ানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদীয়মান তরুণ মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান (কনক)।

মর্যাদাপূর্ণ এ আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা আরাফাত রহমান কোকোর ক্রীড়াপ্রেম, সংগঠকসুলভ নেতৃত্ব ও তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বিএনপি’র সাবেক চেয়ারপারসন আপষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এবিষয়ে জননেতা মোঃ মাইনুল আলম খান (কনক) বলেন- এমন উদ্যোগ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে। আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমি ভবিষ্যতেও এরকম সমাজকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে জননেতা মাইনুল আলম খান (কনক)-এর উপস্থিতি

Update Time : 10:24:45 am, Monday, 2 March 2026