
আন্তর্জাতিক বার্তা:-চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম জোরদারে দুই বছর মেয়াদি কমিটি; শিক্ষার্থী কল্যাণ ও মানবিক সেবায় কাজ করার প্রত্যয়ে আজ অনুমোদন দেওয়া হয়েছে।
মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আল-আজহার বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ‘গাউসিয়া কমিটি বাংলাদেশ’-এর ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে গত ১২ জুন। সোমবার বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মনজুর আলম (মনজু)।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কাজী মোহাম্মাদ শামসুদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোহাম্মদ রাকিন জাফরী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা, শিক্ষা সহায়তা, গবেষণা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া প্রবাসী শিক্ষার্থীদের কল্যাণ, অসহায় মানুষের সহায়তা এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি মানবিক সহযোগিতা বৃদ্ধিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
আন্তর্জাতিক বার্তা 












