Dhaka 9:54 am, Thursday, 23 July 2026

গাজীপুরে বিএনপির কর্মীদের নিয়ে মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদদাতা দেওয়ান মনিজা বেগম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী প্রভাষক বশির এর উপস্থিতিতে গাজীপুর মহানগর ৫১ নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের সমর্থন অনুপ্রেরণা আয়োজিত এক বিশাল নির্বাচনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বশির, যিনি তার বক্তব্যে বলেন,“বিএনপি জনগণের দল, এই দল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করে যাচ্ছে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়,তারা গণতন্ত্র চায়, তারা স্বাধীনভাবে ভোট দিতে চায়। সেই লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দলের ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রেজা ভাই। তিনি তার বক্তব্যে বলেন, “ধানের শীষ হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।”

রেজাউল করিম রেজা ভাই আরও বলেন, “আমরা মাঠে আছি জনগণের পাশে থেকে। দেশের প্রতিটি রিকশা, ভ্যান ও অটো চালক বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি সকল এলাকাবাসীর কাছে অনুরোধ করছি— ধানের শীষে ভোট দিন, বিএনপিকে বিজয়ী করুন, দেশকে বাঁচান।”

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী, এবং সংগ্রামী এলাকাবাসী। বক্তারা বলেন, বর্তমান সরকারের অব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, দুর্নীতি ও দমন-নিপীড়নে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। তারা বিএনপির নেতৃত্বে একটি পরিবর্তনের আন্দোলনে অংশ নিতে চায়।

কর্মী সভায় বক্তারা আরও বলেন, প্রভাষক বশির একজন শিক্ষিত, সৎ ও আদর্শবান ব্যক্তি, যিনি সবসময় জনগণের পাশে থাকেন। তাঁর নেতৃত্বে গাজীপুর-৬ আসনে বিএনপি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ সময় এলাকাবাসীর কাছে ধানের শীষে ভোট ও দোয়া চান রেজাউল করিম রেজা ভাই, যাতে আগামী নির্বাচনে জনগণের প্রতীক ধানের শীষ বিজয়ী হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংবাদ প্রকাশের পর সরফরাজ আলীর বক্তব্য: একপাক্ষিক তথ্য দিয়ে মানহানিকর প্রতিবেদন

গাজীপুরে বিএনপির কর্মীদের নিয়ে মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি সভা

Update Time : 11:33:54 pm, Friday, 24 October 2025