Dhaka 5:57 pm, Sunday, 26 April 2026

কালীগঞ্জে যুব উন্নয়ন সমবায় সমিতির ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : 09:24:17 pm, Saturday, 22 March 2025
  • 77 Time View

কালীগঞ্জে যুব উন্নয়ন সমবায় সমিতির ঈদ উপহার বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন,ষ্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থাণীয় দুইশত অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. মোবারক হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎপর রহমান। সমিতির সাধারণ সম্পাদক মো. আবু হারিস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা মৎস্যবীবি দলের সভাপতি দ্বীন ইসলাম, কালীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা।
এ সময় অন্যান্যের মাঝে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলটন, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক মো. আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু, ইসমাইল হোসেন, চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতি কার্যকরী পরিষদের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম সহ অন্যান্য সদস্য, স্থাণীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঈদ উপহার বিতরণকালে বলেন, যুব সমাজ দেশের প্রাণ। চৌড়া আগুনিয়া বাড়ী যুব উন্নয়ন সমবায় সমিতি আজ দুইশত অসহায়, গরীব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সংস্থা আগামী দিন দেশের সার্বিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি একেএম ফজলুল মিলনকে বিপুল ভোটে এমপি বানানোর লক্ষ্যে কাজ করার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোটরসাইকেলে মাদক বহন, গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

কালীগঞ্জে যুব উন্নয়ন সমবায় সমিতির ঈদ উপহার বিতরণ

Update Time : 09:24:17 pm, Saturday, 22 March 2025