Dhaka 12:03 am, Sunday, 14 June 2026

কাল থেকে খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট

  • Reporter Name
  • Update Time : 10:04:20 pm, Saturday, 13 June 2026
  • 2 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম: মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

পরিবহন নেতাদের ঘোষণা অনুযায়ী, আগামীকাল রোববার ১৩ জুন থেকে এই ধর্মঘট শুরু হবে। ধর্মঘটের আওতায় থাকবে *বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল* জেলা।

বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রো বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম জানান, খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে অনুমোদনহীন অতিরিক্ত বিআরটিসি ও লিজ নেওয়া বাস চলাচল করছে। এছাড়া মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ধর্মঘট শুরু হলে পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।

১) অনুমোদনের বাইরে বিআরটিসি-লিজকৃত বাস বন্ধ।সরকারি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করতে হবে। নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ করতে হবে।

২) অবৈধ থ্রি-হুইলার বন্ধ. আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করতে হবে।

৩) লোকাল যাত্রী নিষিদ্ধ. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করতে হবে।

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

যাত্রীদের জন্য জরুরি.ধর্মঘট শুরু হলে খুলনা-বরিশাল রুটে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অটোরিক্সা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু,

কাল থেকে খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট

Update Time : 10:04:20 pm, Saturday, 13 June 2026