
এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন সাব-অফিসার আশরাফ উদ্দিনের বিরুদ্ধে স্টেশনের ভেতরেই বহিরাগত নারীকে নিয়ে আপত্তিকর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি স্টেশনের ভেতরেই তার নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ভারপ্রাপ্ত সাব অফিসার মো. আশরাফ উদ্দিন বহিরাগত এক নারীকে নিয়ে স্টেশনের ভেতরেই বিভিন্ন অঙ্গভঙ্গিতে গানের তালে তালে নাচছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মকর্তার অপেশাদার ও নৈতিকতা বিবর্জিত আচরণে ফায়ার সার্ভিসের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ জানান, তার এমন কর্মকাণ্ডের কারণে পুরো স্টেশনের শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষের কাছে তাদেরকেও লজ্জায় পড়তে হচ্ছে।
Reporter Name 

















