
চট্টগ্রামের দৃষ্টান্ত: ৫ বোনকে নিয়ে হজ্জ করতে সৌদি আরবের পথে বড় ভাই
চট্টগ্রাম প্রতিনিধি: মারুফ হাসান
চট্টগ্রাম থেকে এক হৃদয়স্পর্শী ও অনন্য ঘটনা নজর কেড়েছে সবার দৃষ্টি। পাঁচ বোনকে সঙ্গে নিয়ে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন এক ভাই। ভাই-বোনের এই আত্মিক বন্ধন ও ধর্মীয় নিষ্ঠার ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
জানা গেছে, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে পরিবারের পাঁচ বোনকে একসঙ্গে হজ্জে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই ভাই। আর্থিক ও শারীরিক সব প্রস্তুতি সম্পন্ন করে তিনি বোনদের নিয়ে আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
যাত্রার আগে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“বাবা-মা বেঁচে নেই। তাই বোনদের দায়িত্ব আমার। আল্লাহর ঘরে সবাইকে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
বোনদের চোখেমুখেও ছিল আনন্দের অশ্রু। তারা বলেন, ভাইয়ের এই ত্যাগ ও ভালোবাসা কখনো ভুলবার নয়।
এলাকাবাসী ও আত্মীয়স্বজন বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান এবং সুস্থ ও কবুল হজ্জের জন্য দোয়া করেন।
এই ঘটনাকে অনেকে ভাই-বোনের ভালোবাসা ও পারিবারিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।
নিজস্ব সংবাদদাতা 

















