Dhaka 7:38 pm, Thursday, 25 June 2026

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মাসব্যাপী শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে আজ ১০ আগস্ট ২০২৫ খ্রি. দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন এসি(বায়েজিদ বোস্তামী) জনাব মোঃ মারেফুল করিম।

এসময় প্রধান অতিথি সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশিংয়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মৌচাকে বিক্ষোভ পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Update Time : 01:35:16 pm, Sunday, 10 August 2025