
জামায়াতে ইসলাম উদ্যূগে মুরাদনগর২৩০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ
শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন শাখা।
সোমবার দুপুরে উপজেলার ধনীরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ে ২৩০ জনের মাঝে ২ লক্ষ ৩০ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
মুরাদনগর সদর ইউনিয়নের আমীর মাহবুব আলম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলইয়াস।
মুরাদনগর সদর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি জালাল উদ্দিনের
সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক মোঃ আবু বকর সরকার, মুরাদনগর সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময়, মোঃ নকিবুল হক মোল্লা, মোঃ মনিরুল হক মোল্লা, ওমর ফারুক সরকার, মো. নুরে আলম, যুব ইউনিট মুরাদনগর সদর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাকিল প্রমুখ। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও মানবতার কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরে সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Reporter Name 

























