
কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে ৬৩তম ৫৬ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠানের নাম কীর্তন পর্ব শেষে লীলা কীর্তন চলমান।
২১ মার্চ’২৫ রোজ শুক্রবার রাত ৯:০০ ঘটিকার সময় মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষ দিনে লীলা কীর্তনে কেন্দ্রীয় কালীবাড়িতে আগত সকল ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন নাগরপুরের কৃতি সন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, নাগরপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, ত্যাগী ও নির্যাতিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, জনপ্রিয় নেতৃত্ব, মেধাবী ব্যক্তিত্ব জননেতা মো: হাবিবুর রহমান হবি।
উপস্থিত সকল ভক্তবৃন্দদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে জননেতা মোঃ হাবিবুর রহমান হবি বলেন- আমরা যে যে ধর্মের হয়ে থাকি না কেন প্রত্যেকে আমরা সকল ধর্মকে সম্মান করি। প্রত্যেকের ধর্মকেই আমাদের সম্মান করা উচিত।
আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে অনুরোধ করি এখানে যে যে ধর্মের লোক উপস্থিত আছেন সবাই আমরা যার যার ধর্মের প্রতি যেন বিশ্বাস রাখি এবং অন্যের ধর্মকে আমরা সম্মান করি। এটাই হওয়া উচিত।
এই কেন্দ্রীয় কালীবাড়ি আমি বহু রাত পাহারা দিয়েছি। বাবরি মসজিদের ঘটনা আপনারা সবাই জানেন। আমি সারারাত একদিন নয় দীর্ঘ এক মাস এই কেন্দ্রীয় কালীবাড়ি পাহারা দিয়েছি।
গত ৫ই আগস্টের পর সারা বাংলাদেশের ঘটনা আমরা জানি। এই নাগরপুরে আমার বিশ্বাস কারো উপরে কোন অন্যায় অত্যাচার হয়েছে একজন ব্যক্তিও বলতে পারবে না। আমরা এখানে পাহারার ব্যবস্থা করেছিলাম।
আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশী। আপনার যে অধিকার আমারও সেই অধিকার। আপনার রক্ত লাল আমার রক্তও লাল। আমরা মানুষ। আমাদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু বাংলাদেশের ভিতরে আমরা সবাই এক জাতি। অতএব আপনাদেরকে সংখ্যালঘু ভাবার কোন সুযোগ নাই।
আমরা সকলেই ভাই ভাই। আমরা সকলেই যেন বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার পক্ষ হতে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই।
এ সময় নাগরপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কালীবাড়ি উৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
কাজী মোস্তফা রুমি: 























