
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের নাগরপুর পাকুটিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ’২৫ রোজ শনিবার পাকুটিয়া বি.সি.আর.জি. ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে পাকুটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম বিদ্যুৎ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক, ত্যাগী ও নির্যাতিত জননেতা মোঃ হাবিবুর রহমান হবি।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে পাকুটিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
কাজী মোস্তফা রুমি: 























