Dhaka 7:11 pm, Saturday, 13 June 2026

ঠাকুরগাঁওয়ে উন্নত জাতের বাছুর প্রদর্শনীতে পুরস্কার বিতরণ

রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতা:

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও মোষের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে ক্যাম্পেইনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে রুহিয়া উপজেলার ভেলারহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রধান কার্যালয়ের ডা. মতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজহার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায় এবং ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আহমেদ ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ রংপুর রিজিয়নের ডা. মো. এরমান আলী।

উল্লেখ্য, প্রান্তিক খামারিদের গবাদিপশুর মানোন্নয়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক খামারি অংশগ্রহণ করেন। এ সময় ব্র্যাকের সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২০ জন খামারিকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিটি গরু ও মোষকে এলএসডি ও খুরা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। পাশাপাশি কৃত্রিম প্রজনন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক একটি নাটক মঞ্চস্থ করা হয়। :::

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বালিয়াকান্দিতে যুদবল সদস্য সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে উন্নত জাতের বাছুর প্রদর্শনীতে পুরস্কার বিতরণ

Update Time : 03:59:08 pm, Thursday, 11 June 2026