Dhaka 5:23 am, Wednesday, 22 July 2026

তামাবিল সীমান্তে পতাকা বৈঠক শেষে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

গোয়াইনঘাট সিলেট:মোঃ মনিরুজ্জামান মনির

সিলেট বিভাগীয় জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)।পরে তাদের বাংলাদেশের Border Guard Bangladesh (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে,গত ৪ এপ্রিল রাত প্রায় ২টার দিকে ভারতের মুক্তারপুর ক্যাম্পের বিএসএফের একটি টহলদল সিলেটের তামাবিল সীমান্ত এলাকায় তাদের আটক করে। পরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্তের ১২৭৫ নম্বর পিলার এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ১ শিশুসহ মোট ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের পর বিকেলে বিজিবি তাদের গোয়াইনঘাট থানা-তে সোপর্দ করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোয়াইনঘাট থানার তদন্ত কর্মকর্তা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সোমবার (৬ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে বাগেরহাট, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দারা রয়েছেন। তাদের সঙ্গে একটি ১৫ মাস বয়সী শিশুও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালের পানিতে ভাসমান দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

তামাবিল সীমান্তে পতাকা বৈঠক শেষে ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

Update Time : 11:03:33 pm, Monday, 6 April 2026