Dhaka 9:08 pm, Tuesday, 22 September 2026

নজরুল মঞ্জুকে খুলনা বাসীর অভিনন্দন-আমাদের মানুষ, আমাদের প্রশাসক’

  • Reporter Name
  • Update Time : 07:28:00 pm, Monday, 23 February 2026
  • 114 Time View

মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার:

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু -বিএনপির সাবেক সভাপতি, নতুন সরকারের আমলে ফিরে এলেন প্রশাসনের মঞ্চে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত রবিবার(২২ ফেব্রুয়ারি) দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়-যার মধ্যে খুলনায় নজরুল ইসলাম মঞ্জুকে পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।এই নিয়োগ কার্যকর হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, অথবা করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত। নজরুল ইসলাম মঞ্জু বিএনপির একজন সিনিয়র নেতা।তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত খুলনা মহানগর বিএনপির সভাপতি ছিলেন এবং ১৯৭৯ সালে ছাত্রদল কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০২১ সালে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়ার পরও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে পরাজিত হওয়ার পর, এখন প্রশাসক হিসেবে ফিরে এসেছেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নজরুল ইসলাম মঞ্জু সিটি করপোরেশনের মেয়রের সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী নিয়োগ পেয়েছেন।এই নিয়োগটি নতুন সরকারের আমলে স্থানীয় পর্যায়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নজরুল ইসলাম মঞ্জুর রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগ নতুন সরকারের জন্য স্থানীয় পর্যায়ে জনসমর্থন বাড়াতে সাহায্য করতে পারে।অপরদিকে -খুলনা সিটি করপোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে অভিনন্দন জানিয়েছেন-খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং বিএনপি-সংশ্লিষ্ট -সমাজসেবক ডা. প্রদীপ দেবনাথ।ডা. প্রদীপ দেবনাথ বলেন, নজরুল ইসলাম মঞ্জু খুলনার একজন প্রথিতযশা নেতা। তার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ শহরের উন্নয়নে নতুন আশা জাগিয়েছে। বিশেষ করে শিশু হাসপাতালের সেবা ও অবকাঠামো উন্নয়নে তার দিকনির্দেশনা আমরা আশা করছি।এছাড়াও অভিনন্দন জানিয়েছেন – খুলনা জেলা জজ কোর্ট -এর আইনজীবী- এড. সাইফুল ইসলাম, খুলনা জেলা জজ কোর্ট এড. বিশ্বজিৎ তরফদার, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ,রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিসাইল বিশ্বাস ও তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, তেরখাদা উপজেলা বিএনপি সাবেক সদস্য এসকেন শেখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

নজরুল মঞ্জুকে খুলনা বাসীর অভিনন্দন-আমাদের মানুষ, আমাদের প্রশাসক’

Update Time : 07:28:00 pm, Monday, 23 February 2026