
ক্যান্সারে আক্রান্ত শিশু বিশাল চন্দ্র রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা আবেদন
নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জুঝারপুর গ্রামের হাড়ের ক্যান্সারে আক্রান্ত শিশু বিশাল চন্দ্র রায়ের চিকিৎসার জন্য বাজার কালেকশন করেছেন এলাকাবাসী। মানবিক এই উদ্যোগে গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় সহযোগিতায় ছিলেন সমাজের ফেরিওয়ালা হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক ফয়জার রহমান। তিনি এলাকাবাসীর সঙ্গে থেকে চিকিৎসা সহায়তার জন্য অর্থ সংগ্রহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিশু বিশালের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে নেওয়া তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। তাই সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের কাছে তারা দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে অসুস্থ শিশুটি দ্রুত উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠবে।
ফুলবাড়ী প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ
নিজস্ব সংবাদদাতা 






















