Dhaka 3:09 pm, Thursday, 16 July 2026

নলডাঙ্গায় জাসাস নেতার পাওনাদার বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা পৌর জাসাসের সম্পাদক আকবর আলী পাওনাদার একই পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বাবর আলী বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা মারপিট ও ছিনতাইয়ের অভিযোগের প্রতিবাদ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান, পৌর বিএনপি নেতা বাবর আলী বাচ্চু। তিনি বলেন, আসন্ন নলডাঙ্গা পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দোয়া চেয়ে বিলবোর্ড দিয়েছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন রকম অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ইতিপূর্বে আমার ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম লইটাকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। গতকাল সোমবার আমি পাওনা টাকা আকবর আলী নিকট চাই। তখন আকবর আলী আমাকে নানা রকম ভয়ভীতি দেখায়। আজকে আমি জানতে পারি যে, আকবর আলী আমার উপর থানায় মিথ্যা মারপিট ও ছিনতাইয়ের অভিযোগ করেছে। আকবর আলীর নিকট সাদেক আলী নামে অপর এক ব্যক্তি ১ লক্ষ টাকা পাবে। তার স্ট্যাম্প রয়েছে। এছাড়াও অনেকে আকবর আলীর নিকট টাকা পাবে। এসব পাওনা টাকা চাইতে গেলে আকবর আলী নানা রকম ভয়ভীতি দেখায়। আমি এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।

এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোঃ রবিউল ইসলাম
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি
নলডাঙ্গা পৌর বাজার, নাটোর।
মোবাঃ ০১৭২১-৯৫৫৬৮১।
তাং ১৪ জুলাই ২০২৬।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ।

নলডাঙ্গায় জাসাস নেতার পাওনাদার বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

Update Time : 11:50:39 pm, Tuesday, 14 July 2026