
শিবপুরে এসএসসি,ও সমমনা পরীক্ষা প্রস্তুতি মুলক কেন্দ্র কমিটির সভা
মোঃ মহসিন মিয়া নরসিংদী জেলা ব্যুরো চিফ্
নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে,২৪ইং মার্চ সোমবার বিকেলে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন ও উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন প্রমুখ ।
মোঃ মহসিন মিয়া 

























