Dhaka 5:51 pm, Friday, 1 May 2026

পশ্চিম গুজরায় বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী চন্ডীযজ্ঞ সম্পন্ন করা হয়

আপোষ জয়ধর সিনিয়র ফটোসাংবাদিক (চট্টগ্রাম

রাউজান উপজেলার পশ্চিম গুজরায় স্বর্গীয় হিমাংশু দে ও স্বর্গীয় শুধাংশু দে-র বাড়িতে ৯ ও ১০ মে (শুক্র ও শনিবার) দুই দিনব্যাপী আয়োজিত হয় “বিশ্বশান্তি শ্রীশ্রী চন্ডীযজ্ঞ”।

আয়োজনে ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা, মহতী ধর্মীয় আলোচনা সভা, মানব জাতির মঙ্গল কামনায় বিশ্বশান্তি চন্ডীযজ্ঞ এবং অন্নপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশালতা সংঘের সভাপতি নেপাল কর এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বপ্না ঘোষ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক, গ্রন্থকার ও সমীক্ষক সুর্দশন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ চয়ন বিশ্বাস, রাউজান উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস, প্রখ্যাত পাল্টা কীর্তনীয় রনজিত কর, শিক্ষক সিদুল ধর, পরমেশ্বর ধর ও পুলক মজুমদার।

চন্ডীযজ্ঞের পৌরোহিত্য করেন শ্রীশ্রী চন্ডীতীর্থ মেধস আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ মহারাজ।

দুই দিনব্যাপী এই মহতী আয়োজনে রাউজানসহ আশপাশের এলাকা থেকে হাজারো ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই চন্ডীযজ্ঞে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগরপুরে শ্রমিক ঐক্যের মহামিলন, বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালন

পশ্চিম গুজরায় বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী চন্ডীযজ্ঞ সম্পন্ন করা হয়

Update Time : 08:29:27 pm, Saturday, 10 May 2025