
মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
২১শে ফেব্রুয়ারি ২০২৬ ইং শনিবার পুঠিয়া উপজেলায় প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় পুঠিয়া উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার-ভূমি শিবু দাস ও পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম ছাড়াও বিএনপি তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করেন।
২১শে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের অহংকার, আমাদের চেতনা। ভাষার জন্য আত্মত্যাগের যে ইতিহাস, তা আমাদের জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদদের রক্তে রাঙানো হয়েছিল রাজপথ। তাদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার।
রাত বারোটা এক মিনিটে পুঠিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ ও একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেলা ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি।
মোঃ জাহাঙ্গীর আলম 

















