
বিপিজেএফের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ
মহসিন রহমান,জেলা ব্যূরো চীফ নরসিংদী:
আজ ২২ মার্চ/ ২১ রমজান, রোজ: শনিবার
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বিতরণ করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর নেতৃত্ব এ ইফতার বিতরণ করা হয়।
শনিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিবছরের ন্যায় সংগঠনের সদস্যদের অর্থায়নে এবারও অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।
Reporter Name 























