
বীরগঞ্জে সরস্বতী পূঁজা পালনে মণ্ডপে মন্ডপে
উৎসবের আমেজ বিরাজমান
গোকুল চন্দ্র রায়,বীরগঞ্জ,দিনাজপুর প্রতিনিধি
স্বনাতন ধর্মীয় বিশ্বাসের হিন্দু ছাত্র ছাত্রীদের মহা উৎসব স্বার্ধীয় সরস্বতী পূঁজা আজ সোমবার(৩ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য হতেযাচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূঁজা। দেবী সরস্বতী বিদ্যাদেবী নামে বেশি সমাদৃত। এটি মূলত ছাত্র-ছাত্রীদের উৎসব।
এ উৎসবটি বাণী অর্চনা নামে পরিচিত। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূঁজা আয়োজিত হয়। এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রীপঞ্চমীর দিন খুব ভোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,সনাতন ধর্মালম্বীছাত্র ছাত্রীদের বাসা-বাড়িতে, হিন্দু পাড়া-মহল্লা, সার্বজনীন পূঁজামন্ডপ ও মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূঁজার আয়োজন করা হয়েছিল।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমহস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে শিক্ষার্থীরা জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য সরস্বতী দেবীর আরাধনা করে। বিদ্যার দেবী সরস্বতী পূঁজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা তৈরি শেষে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার মৃৎ শিল্পীরা।পূঁজা উপলক্ষ্যে ব্যস্ত ও জমজমাট হয়ে উঠেছে সুজালপুর ইউনিয়নে কুমোরপাড়া। দিন-রাত এক করে চালিয়েছে প্রতিমা রং করা ও ফিনিশিংয়ের কাজ শেষ করে প্রতিমা পৌঁছে দিতেন প্রতিটা প্রতিমা বিক্রির হাঁটে পূঁজারীদের সুবিধ। তারা কাঁদামাটি,বাঁশ ও খড় দিয়ে সরস্বতী প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ করে প্রতিমা বিক্রি করতে ব্যস্ত ছিলেন। কারিগররা সরস্বতী প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে রং-তুলির আঁচড় দিয়ে সাঁজানোতে ব্যস্ত ছিলেন। মূর্তি কেনা বেঁচায় নিয়ে বিক্রেতা ও ক্রেতার মধ্যে দরকষাকষি করে এই প্রতিমা ক্রয় করেছেন সনাতনী শিক্ষার্থীদের অবিভাবকেরা। কারিগরিরা বলছেন প্রতিমা পূঁজা শুরু হওয়ার আগ পর্যন্ত বিক্রয় হয়েছে।
তবে গত কয়েক বছরের চেয়ে এবছর সরস্বতী পূঁজার আয়োজন কমে যাওয়ায় প্রতিমা কেনার চাহিদার সংখ্যা কিছুটা কমছিল বলেই জানিয়েছেন মৃৎ শিল্পীরা। বিশুদ্ধ পঞ্জিকামতে,পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজি ৩ ফেব্রুয়ারি ২০২৫-এ সকাল ৬ টা ৫৩ মিনিটে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড। উক্ত তিথির মধ্যেই পূঁজা ও পূষ্পাঞ্জলি অনুষ্ঠান শেষ করতে হবে। বিভিন্ন পূঁজা মন্ডপ ছাড়াও প্রতিবারের মত এবারও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সুজালপুর ইউনিয়নের কুমোরপাড়া গ্রামের মৃৎ শিল্পী সাগর পাল জানান, গতবছরের তুলনায় এবছর প্রতিমা বিক্রি খুবই কম। ৪০ থেকে ৫০ টি প্রতিমার মধ্যে ৩০টি বিক্রি করতে পেরেছি।
আকার ভেদে প্রতিটি সরস্বতী প্রতিমা ৫০০ থেকে ১২০০ টাকা বিক্রি করছি। তিনি আরও বলেন,এবছর বড় প্রতিমার চেয়ে ছোট প্রতিমা চাহিদা ভালো ছিল। স্বার্ধীয় সরস্বতী পূঁজা বিসর্জনের মধ্যেই শেষ হতে যাচ্ছে আজকের সরস্বতী পূঁজা।
গোকুল চন্দ্র রায় 




















