Dhaka 10:40 pm, Sunday, 26 April 2026

বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরদের গণধোলাইয়ে, থেকে উদ্ধারে গিয়ে হামলায় ৩ পুলিশ আহত

  • Reporter Name
  • Update Time : 05:57:59 pm, Tuesday, 25 March 2025
  • 89 Time View

কাফিল উদ্দিন কাফী:

নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ৪জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এতে পুলিশের গাড়ী ভাংচুর ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন সিংড়া থানার এএসআই হাসেম, কনস্টেবল কাউসার ও ইমাম।

এ ঘটনায় উদয় মিজান ও আদনান নামে সিংড়ার দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা সোহাগ, সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়ার সমন্বয়ক আদনানের নেতৃত্বে পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় রাতেই সেনাবাহিনীর সহায়তায় সিংড়া থানা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উদয় মিজান এবং আদনানকে আটক করে। ভবিষ্যতে কখনও এরকম কাজ করবে না মর্মে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে চুরির অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ জেলার বদলগাছীর ধোঁপাঘাটি শ্মশান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরদের গণধোলাইয়ে, থেকে উদ্ধারে গিয়ে হামলায় ৩ পুলিশ আহত

Update Time : 05:57:59 pm, Tuesday, 25 March 2025