
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কৃষক দলের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে তৃতীয় দিনের মত টাংগাইল জেলার নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ ডিসেম্বর’২৪ রোজ শনিবার বিকেল ৩:০০ ঘটিকার সময় ভাড়রা ইউনিয়নের খাষশাহাজানি বাজার প্রাঙ্গনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর পূর্বেই ভাড়রার বিভিন্ন ওয়ার্ড থেকে কৃষকদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে খন্ড খন্ড মিছিল এসে সমাবেশে উপস্থিত হয়।
ভাড়রা ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর ইসলাম মোল্লা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আসাদুল ইসলামের সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আহবায়ক দিপু হায়দার খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব ও সরকারি এম এম আলী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামীমুর রহমান খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম, নাগরপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ হোসেন ডিপটি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ হুমায়ুন কবীর, বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জাহিদ, দেলদুয়ার উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মারুফ হোসেন, নাগরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারন সম্পাদক সায়েদ আলী স্বাধীন, ভাড়রা (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মজিবর মেম্বার, নাগরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন আহমেদ শিশির, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাদিকুর রহমান সাদিক, কৃষক নেতা মোঃ রুবেল খান প্রমূখ।
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কোন বক্তব্য না থাকায় আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপসমূহের উপর লিখিত প্রতিবেদন পাঠ করেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব, সাবেক তুখোড় ছাত্রনেতা শামীমুর রহমান খান।
লিখিত প্রতিবেদনে স্বাধীনতা পরবর্তী কৃষকদের কল্যাণে বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার অন্যতম মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর গৃহীত পদক্ষেপ এবং পরবর্তীতে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় গৃহীত পদক্ষেপ সমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কৃষকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের নামে জনগণের অর্থ লুটপাটের চিত্র তুলে ধরা হয়।
লিখিত প্রতিবেদন পাঠ শেষে উপস্থিত কৃষকদলের নেতৃবৃন্দদের নিকট থেকে আগামী দিনে কৃষকদের কল্যাণ সাধনের জন্য বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।
পরামর্শ গ্রহণ শেষে নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উক্ত সমাবেশে উপস্থিত নাগরপুর উপজেলা বিএনপি সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে পরিচয় করিয়ে দেন।
পরবর্তীতে বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আহবায়ক দিপু হায়দার খান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং এসময়ে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন উপস্থিত সকল নেতাকর্মীদের শুভেচ্ছা প্রদান করেন। পরে কৃষকদের নিকট থেকে প্রাপ্ত পরামর্শ সমূহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলে সরকারের নিকট কৃষকদের নিকট হতে প্রাপ্ত পরামর্শ সমূহকে সুপারিশ আকারে পেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত কৃষক সমাবেশে ভাড়রা ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক : 



















